“আপনারা কেউ কখনো সুন্দরবন গেছেন? কল্পনা করুন—মাটি, পানি, গাছ, বাঘ, মাছ, মৌমাছি—সব একসাথে আছে। কেউ কিছু সাজায় না, তবু সেখানে খাদ্য আছে, নিরাপত্তা আছে, সৌন্দর্য আছে।
সুন্দরবন একটা নিজস্ব ‘জৈব অঞ্চল’ (Bioregion)—এখানে প্রাকৃতিক উপাদান ও স্থানীয় সমাজ-সংস্কৃতি একসাথে গড়ে তুলেছে টেকসই জীবনব্যবস্থা।“
এই বন কাউকে আলাদা করে না, সবাই পরস্পরের উপকারে আসে। এটিই প্রকৃতির শিক্ষা।এই সুন্দরবনই আমাদের শেখায় – কিভাবে কোন ময়লা না করে, অপচয় না করে, সবাইকে নিয়ে একটা সিস্টেম বানানো যায়।”, যদি আমরা নিজের জায়গাকে বুঝি—মাটি, জলবায়ু, সংস্কৃতি, মানুষের প্রয়োজন—তাহলে আমরা নিজেরাই একটা সুন্দরবনের মতো টেকসই সমাজ বানাতে পারি।”